210586

কল্পনায় শুভশ্রীর রাজপুত্র শাকিব (ভিডিও)

অনলাইনে নিয়মিত বিরতিতে ভিডিও প্রকাশ করে উত্তাপ বাড়িয়ে চলছে ভারতীয় সিনেমা ‘চালবাজ’। শাকিব খান-শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমাটির তৃতীয় গান প্রকাশ হয়েছে সম্প্রতি।

এর আগে প্রকাশ হয় ট্রেলার ও দুটি গান। নতুন গানটির শিরোনাম ‘প্রজাপতি মন’। ঠোঁট মিলিয়েছেন শুভশ্রী। তার সঙ্গে পারফর্ম করেছেন শাকিব ও অন্যান্য।

‘প্রজাপতি মন’ লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। স্যাভির সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন মধুশ্রী ভট্টাচার্য। পারিবারিক উৎসবের আবহে গানটি ধারণ করা হয়েছে। আর এতে শাকিবকে কল্পনার রাজপুত্র হিসেবে বর্ণনা করেন শুভশ্রী।

মাসখানেক আগে ট্রেলার প্রকাশের পরপরই অন্যরকম বিতর্ক তুলে ‘চালবাজ’। কারণ শুটিং-এর শুরুতে বলা হয় এটি যৌথ প্রযোজনার সিনেমা। এখন বলা হচ্ছে, শুধু ভারতীয় বিনিয়োগে নির্মিত হয়েছে।

কারণ হিসেবে জানানো হয়, যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি অসঙ্গতি দেখিয়ে চিত্রনাট্যে অনুমোদন দেয়নি। সে খবর গোপন রেখেই সিনেমাটি নির্মিত হয়।

দক্ষিণ ভারতীয় সিনেমার রিমেকটি এপ্রিলে ভারতে মুক্তি পাবে। শোনা যাচ্ছে, ওই মাসের শেষদিকে বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় ‘চালবাজ’ মুক্তি পাবে।

মুখ্য অভিনেতা শাকিবের পাশাপাশি ‘চালবাজ’-এ গৌণ চরিত্রে রয়েছেন সুব্রত ও রেবেকার মতো বাংলাদেশের কয়েকজন অভিনয়শিল্পী। চিত্রায়ন হয়েছে যুক্তরাজ্য ও ভারতে।

এসকে মুভিজের ব্যানারে ‘চালবাজ’ নির্মাণ করেছেন জয়দীপ মুখার্জি।

ad

পাঠকের মতামত