মায়ের শাড়িতে সেজেগোজে পরীক্ষার্থী অহনার আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক: বিজ্ঞানের ছাত্রী ছিলেন অহনা মণ্ডলভারতের সোনারপুরে কামরাবাদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের ছাত্রী ছিলেন অহনা মণ্ডল। গোসবার বিপ্রদাসপুরের বাসিন্দা অহনা সোনারপুরে উত্তরায়নপল্লীতে ভাড়া থাকতেন। সঙ্গে থাকতেন মা ও দাদা। মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা।
পরীক্ষার আগে মায়ের শাড়িতে সাজগোজও করেছিলেন তিনি। এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সোনারপুরে।
রাতে মা স্কুল থেকে ফিরে মেয়ের ঝুলন্ত দেহ দেখেন। অহনা মেধাবী ছাত্রী ছিলেন বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এবারই উচ্চমাধ্যমিকে বসার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, প্রত্যাশার চাপ না নিতে পেরে আত্মহত্যা করেছেন তিনি। শোকস্তব্ধ অহনার স্কুল এদিন তাকে শ্রদ্ধা জানায়। তদন্তে পুলিশ।




