210230

বলিউডের ছবি শুক্রবারে মুক্তি দেওয়া হয় যে কারণে

বিনোদন ডেস্ক: শুক্রবার আসলেই বলিউডে প্রযোজকদের উৎকণ্ঠা বেড়ে যায়। কারণ শুক্রবারেই বলিউডে ছবি মুক্তি পায়। ছবিতে কোটি কোটি রুপি বিনিয়োগ করা প্রযোজকেরা এই দিনেই তাঁদের লাভ-লোকসানের ভবিষ্যৎ দেখতে পান। কিন্তু শুক্রবারকে কেন ছবি মুক্তির সঠিক দিন হিসেবে বিবেচনা করে বলিউড? এই প্রশ্নের উত্তর জানতে গিয়ে কিছু মজার তথ্য খুঁজে পাওয়া গেছে। চলুন জেনে নেই-

উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের ইতিহাস নিয়ে নির্মিত ছবি ‘মুঘল ই আজম’ বলিউডের ইতিহাসে অন্যতম সেরা ব্যবসাসফল ছবি। ১৯৬০ সালে মুক্তি পাওয়া এই ছবির নির্মাণ ব্যয় ছিল আকাশ ছোঁয়া। ওই সময় ১৫ মিলিয়ন রুপি বাজেটের ওই ছবি আয় করে ৫৫ মিলিয়ন রুপি। ছবিটি মুক্তির দিন ছিল শুক্রবার। মুক্তির সাথে সাথেই ছবির অভাবনীয় সাফল্যে বিস্মিত হন ছবির কলাকুশলীরা। তখন থেকে অনেকে শুক্রবারকে ছবি মুক্তির ‘লাকি ডে’ হিসেবে বিবেচনা করতে থাকেন। এরপর থেকে শুক্রবার হয়ে যায় ছবি মুক্তির অঘোষিত দিবস।

শুক্রবারে ছবি মুক্তির আরেক কারণ হিন্দু ধর্মের ‘দেবী লক্ষী’। হিন্দু ধর্মে লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়। আবার ভারতে শুক্রবার প্রথম প্রহরে লক্ষ্মীকে পূজা করা হয়। প্রযোজকদের ধারনা এমন দিনে ছবি মুক্তি পেলে ব্যবসাসফল হয়।

একটি পরিসংখ্যানে দেখা যায়, শুক্রবার ভারতে সিনেমাহলে ছবির অর্থসূচক বেড়ে যায়। যার ফলে শুক্রবার ছবি মুক্তি দিলে প্রযোজকেরা অর্থনৈতিক সুবিধা পায়।

ভারতে সাপ্তাহিক ছুটির দিন রবিবার হলেও শুক্রবার থেকেই চারপাশ উৎসবমুখর হয়ে ওঠে। আবার রবিবার ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে লেনদেন বন্ধ থাকে।

এছাড়া মজুরি আইন অনুযায়ী শুক্রবারকে ‘পে’ডে অর্থাৎ টাকা পরিশোধের দিন হিসেবে ধরা হয়। এসব কিছু বিবেচনা করেই বলিউড শুক্রবারকে ছবি মুক্তির সঠিক দিন হিসেবে বিবেচনা করে।

ad

পাঠকের মতামত