এপ্রিল ফুলে ভেঙে পড়বে প্রায় ১০ টনের স্যাটেলাইট!
অবশেষ ১ এপ্রিল পৃথিবীর বুকে ভেঙে পড়তে যাচ্ছে ৯.৪ টনের টক্সিন গ্যাসে ভর্তি চীনা স্যাটেলাইট তিয়ানগং-১। অনেকদিন ধরে নিয়ন্ত্রণহীন হয়ে আকাশে ঘুরছে স্বর্গীয় প্রসাদ নামে পরিচিত এই স্যাটেলাইটটি।
এর আগে চলতি মাসের ৩০ তারিখ থেকে এপ্রিলের ৬ তারিখের মধ্যে স্যাটেলাইটটি ভেঙে পড়বে বলে সতর্ক করিছিলেন বিজ্ঞানীরা।
ইউরোপীয়ান স্পেস এজেন্সির (ইএসএ) বরাত দিয়ে ইউএস টুডে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার ৩০ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করবে এই স্বর্গীয় প্রাসাদটি।
তবে কোথায় এটি ভেঙে পড়বে সে সম্পর্কে এখনও জানাতে পারেনি বিজ্ঞানীরা। তাদের মতে, কানাডার দক্ষিণে ভেঙে পড়তে পারে স্যাটেলাইটটি।
২০১১ সালে চীন থেকে উৎক্ষেপণ করা হয় এই স্যাটেলাইট স্টেশনটি। চীনের পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েকটি মহাকাশ গবেষণা অভিযানে অংশ নিয়েছে সেটি। তবে ২০১৬ সালে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সিএনএসএ জানায়, তারা তিয়াংগং ১-এর নিয়ন্ত্রণ হারিয়েছে। সে সময় আরো জানানো হয়, নিয়ন্ত্রণহীন হয়ে সেটি অস্বাভাবিক আচরণ করছে।




