210282

৪০০ ভক্তকে বিশেষ আপ্যায়ন করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক।।

ব্যস্ততার কারণে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান একদিন আগেই জন্মদিন উদযাপন করলেন। শনিবার ২৪ মার্চ সাকিবের জন্মদিন।

জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার ২৩ মার্চ মিরপুরের সাকিব’স ৭৫ রেস্টুরেন্ট ও কনভেনশন হলে ব্যাপক আয়োজন করা হয়। এদিন প্রায় ৪০০ ভক্তকে আপ্যায়ন করেছেন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের টাইগার অধিনায়ক। সাকিব আল হাসানের আজকের জন্মদিন উদযাপন অনুষ্ঠানের স্পন্সর ছিল ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম ‘লিংকআস’।

এসময় তিনি কেক কাটেন। ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। রেস্টুরেন্টের বাইরেও অসংখ্য ভক্ত হাজির হন সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কিশোরগঞ্জ যাবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আর তাই একদিন আগেই ভক্তদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করলেন সাকিব।

ad

পাঠকের মতামত