কলকাতায় ‘দ্য পার্ক হোটেলে’ পাশাপাশি একরাত ছিলেন শাকিব-অপু
বিনোদন ডেস্ক: তোলপাড় হয়ে যায় শাকিব খানের শুটিংয়ে অপু- আব্রামের উপস্থিতি নিয়ে। ঠিক কী কারণে কলকাতা গিয়েছিলেন পরিস্কার করলেন অপু, ‘আমার ছেলের একটা মানত ছিল, তা পূরণ করতেই আমি ভারতে গিয়েছিলাম। সেখানে আমার পরিবারের লোকজন বেশি থাকে। তাই বাবুকে নিয়ে গিয়েছিলাম। সেখানে আমরা সবাই একসঙ্গে ঘোরাঘুরি করেছি। বলতে পারেন আমাদের গেট টুগেদার।’
শুনেছেন নিশ্চয়ই, তোলপাড় হয়ে গেছে শাকিব খানের শুটিং স্পটে আপনার উপস্থিতি নিয়ে? ‘বাবুর বাবা সেখানে বাবুকে নিয়ে আমাকে ডেকেছেন। সে তার নিজ দায়িত্বে গাড়ি, হোটেল রুম ঠিক করা, শপিং করানোসহ সব কিছু করেছেন। আমরা হোটেলে পাশাপাশি রুমে এক রাত ছিলাম। আমরা দ্য পার্ক হোটেলে (কলকাতা) ছিলাম। বাবুর বাবা বলেছিলেন, আরো একদিন থাকতে। কিন্তু বাবুর মানতের কারণে থাকতে পারিনি।’
ভারতে বিভিন্ন স্থানে ঘুরে সপ্তাহখানেক বেশ কাটিয়েছেন এ অভিনেত্রী। আজ সকালে ঢাকায় ফিরেন অপু বিশ্বাস। ফিরেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।




