210139

আজ মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আগামী ১৪ জুন পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। হাতে আছে আর মাত্র দুই মাস ২২ দিন। তবে তার আগে দলগুলো তাদের প্রস্তুতি-পর্ব শুরু করে দিয়েছে। আজ রাতে মাঠে নামছে নেইমারের ব্রাজিল ও লিওনেল মেসির আর্জেন্টিনা।

তবে এই দল দুটি একে অপরের বিপক্ষে খেলবে না। আজ ব্রাজিলের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া। আর ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১০টায় মস্কোতে শুরু হবে ব্রাজিল-রাশিয়া ম্যাচটি। আর ইতালি-আর্জেন্টিনা ম্যাচটি হবে ম্যানচেস্টারে। বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে মেসিদের এ ম্যাচটি।

কদিন পর এই দুই দল আরও একটি করে প্রীতি ম্যাচ খেলবে। ক্লাব ফুটবলের ফাঁকে জাতীয় দলের জন্য এটাই শেষ বিরতি সব দলের জন্য। ব্রাজিলের পরবর্তী ম্যাচ মঙ্গলবার দিবাগত রাতে। সেদিন প্রতিপক্ষ জার্মানি। ম্যাচটি বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে। আর মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় আর্জেন্টিনার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ স্পেনের বিপক্ষে।

বিশ্বকাপের আগে এটাই শেষ সুযোগ নিজেদের ঝালিয়ে নেয়ার। নামে প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল-আর্জেন্টিনা তাই নিজেদের পরবর্তী দুটি প্রস্তুতি ম্যাচকে নিয়েছে অনেক গুরুত্বের সঙ্গে।

ad

পাঠকের মতামত