কাকে বিয়ে করলেন শাকিব-অপুর রাজনীতি ছবির পরিচালক বুলবুল বিশ্বাস
বিবাহ বন্ধ আবদ্ধ হলেন চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস। পাত্রী সিনা ইসলাম বুলবুল বিশ্বাসের পূর্ব পরিচিত। গত ১৬ মার্চ কুষ্টিয়া শহরে পারিবারিক আয়োজনেই বুলবুল-সিনার বিয়ে সম্পন্ন হয়। পাত্রী সিনা একটি বিশ্ববিদ্যালয় গ্রাফিক্স ডিজাইনে পড়াশোনা করছেন।
বুলবুল বিশ্বাস ঢাকাই চলচ্চিত্রের একজন নির্মাতা। শাকিব-খান অপু বিশ্বাসকে নিয়ে নির্মাণ করেন চলচ্চিত্র রাজনীতি। এই চলচ্চিত্রই বুলবুল বিশ্বাসকে ‘নির্মাতা’ তকমা এনে দেয়। পেশায় চিকিৎসক হলেও চলচ্চিত্র নির্মাণেই এখন তিনি মনোযোগী।
বিয়ে প্রসঙ্গে বুলবুল বিশ্বাস বলেন, একেবারে খুব কাছের মানুষের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এটা একেবারে আকস্মিক ছিল। কাছের কাউকে আমন্ত্রণ জানাতে পারিনি। ইচ্ছে আছে ঢাকায় অনুষ্ঠান করার তখন সবাইকে নিমন্ত্রণ করতে পারবো ইনশাল্লাহ।
পাত্রী প্রসঙ্গে বলতে বুলবুল বিশ্বাস বলেন, বিয়ের প্রপোজালটা পারিবারিকভাবে অনেক আগেই দেওয়া হয়েছিল। সেখানে আমার বায়োডাটায় ‘চিকিৎসক’ ছিল। কিন্তু প্রফেশন ফিল্ম মেকার এটায় আপত্তি ছিল। সিনার (পাত্রী) সাথে কথাবার্তায় সখ্য তৈরি হয়ে যায়। অবশেষে আমাদের প্রেমের জয় হয়। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই।




