209700

আশরাফুল ফিরছেন এবারের বিপিএলেই

স্পোর্টস ডেস্ক।।

ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন মোহাম্মদ আশরাফুল। ৯ ম্যাচে করেছেন ৩ সেঞ্চুরি। এবার জানালেন, শিগগিরই ফিরছেন বিপিএলেও। আগামী আসর থেকেই বিপিএল খেলতে পারবেন বলে জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলপুর ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন আশরাফুল।

আশরাফুল আরও বলেন, পড়াশুনার পাশাপাশি মফস্বলে খেলাধুলা করে ভালো একজন ক্রিকেটার উঠে আসতে পারে। তাই মফস্বলে ক্রিকেট খেলাকে আরও প্রধান্য দিতে হবে।

ad

পাঠকের মতামত