209777

মারাত্মক আইডিয়া যেগুলি দেখে আপনিও অবাক হবেন!!! দেখুন ভিডিওতে…

মারাত্মক আইডিয়া যেগুলি দেখে আপনিও অবাক হবেন!!! দেখুন ভিডিওতে…

মারাত্মক আইডিয়া যেগুলি দেখে আপনিও অবাক হবেন!!! দেখুন ভিডিওতে…

অন্যরা যা পড়ছেন…

যে কোনো মূল্যে তাসকিনকে সিনেমায় অভিনয় করাতে চান এক নায়িকা?

বিনোদন.কম।। সুদর্শন ক্রিকেটার। মাঠের বাইরেও তুমুল জনপ্রিয় তিনি। কেউ কেউ মনে করেন চলচ্চিত্রে অভিনয় করলে খুব ভালো করবেন। কিন্তু তাসকিন কি চলচ্চিত্রে অভিনয় করবেন? গত এক-দেড় বছর ধরেই শোনাই যাচ্ছে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। অনেক নির্মাতাই তাসকিনকে নায়ক বানিয়ে চলচ্চিত্র নির্মাণের স্বপ্নের কথাও শুনিয়েছেন।

মাঝে বিজ্ঞাপনের মডেল হয়ে নজর কেড়েছেন এই ক্রিকেটার। তবে চলচ্চিত্রে অভিনয় করবেন বলে তাসকিনের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য জানা যায়নি। চলচ্চিত্রে অভিনয়ের বিষয়টি ছিল শুধুই গুঞ্জন, সেটা নিজের মুখেই জানালেন তাসকিন।
এই ক্রিকেটার বলেন, ‘নায়ক হবার খবরটি সাংবাদিকদের কাছ থেকেই আমি প্রথম জানলাম। অনেকেই আমার কাছে জানতে চাইছেন রুপালি পর্দায় অভিনয় করছি কি-না? হ্যাঁ, এটা সত্য যে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছে। কিন্তু আমি রাজি হইনি।’
আপাতত চলচ্চিত্রে অভিনয় নয়, খেলা নিয়েই ভাবছেন তাসকিন। এমনটা জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটই আমার মূল জায়গা। এখন ক্রিকেট নিয়েই ভাবছি। অন্য কিছু নিয়ে ভাবছি না।’

চলচ্চিত্র পাড়ার একাধিক নির্মাতা তাসকিনকে নিয়ে ছবি নির্মাণে স্বপ্ন দেখছেন। কেউ কেউ তাসকিনকে রাজি করানোর চেষ্টা করছেন। তবে তাসকিনের বক্তব্যের পর এটা স্পষ্ট যে ক্রিকেট মাঠ থেকে রুপালি পর্দায় তাসকিনকে নিয়ে আসা কিছুটা কঠিনই হবে।

একাধিক সূত্র জানায়, তাসকিনের এক পরিচিত নায়িকা দীর্ঘদিন ধরেই তাসকিনকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনুরোধ করে আসছেন। অভিনেতা হিসেবে নয়, ওই নায়িকার প্রযোজিত ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।
সেই নায়িকা তাসকিনকে নিজের বন্ধু বলে পরিচয় দেন। তিনি জোর চেষ্টা চালাচ্ছেন, যে কোনো মূল্যে তাসকিনকে সিনেমায় অভিনয় করাবেন। এখন দেখার অপেক্ষা ক্রিকেট মাঠ থেকে তাসকিন বড় পর্দায় আসেন কিনা?

ad

পাঠকের মতামত