209706

বাঙালি অভিনেত্রীর এই ছবিগুলো দেখলে ঝড় উঠবেই

বিনোদন.কম।।

রাজযোটক ধারাবাহিকে বনির কথা মনে আছে? যারা এই ডেইলি সোপ নিয়মিত দেখতেন তাদের কিন্তু মনে থাকারই কথা।

বাবলি, দুষ্টু-মিষ্টি বনি-শেখরের প্রেম-দাম্পত্য, আর নানা ঝাড়-ঝাপ্টায় সন্ধ্যেবেলাটা কিন্তু মন্দ ছিল না। তবে সবকিছুরই তো একটা শেষ থাকে তাই না? তাই নিয়ম মতোই বিদায় নিলেন বনি ওরফে সকলের প্রিয় মিসমি দাস। আর তারপর?

তারপর আর কি… ভক্তদের টানে ফের ফিরে আসতেই হল অন্য এক ধারাবাহিকে। প্রেমের ফাঁদে তার পরবর্তী ধারাবাহিক। সেখানেই সুপারহিট মিসমি। তারই কিছু দুর্ধর্ষ ছবি রইল ২৪বিনোদনবিডি.কম পাঠকদের জন্য।

সহজ-স্বাভাবিক অভিনয় আর প্রতিভা, সঙ্গে অবশ্যই পরিশ্রমের এসব কিছু মিশেলেই ফের গাছকৌট ধারাবাহিকে মিসমি দাস হাজির হলেন দর্শকদের সামনে।

পাক্কা গিন্নি থেকে স্কুলছাত্রী সব চরিত্রেই কিন্তু নিজেকে বারবার ভেঙেছেন, বারবার গড়েছেন তিনি।

মডেলিং-এর হাত ধরেই কাজের শুরু। এর পাশাপাশিই একের পর এক প্রোজেক্ট হাতে আসে তার।

বাঙালি এই অভিনেত্রী এক সাক্ষাৎকারেই জানিয়েছিলেন, তিনি হতে চান চার্টার্ড অ্যাকউন্টেন্ট। তবে জীবন যেভাবে তাকে এগিয়ে নিয়ে যাবে সেভাবেই তাকে গ্রহণ করবেন তিনি।

ad

পাঠকের মতামত