নিষিদ্ধ থাকায় দেশে ফিরে ‘খেপ’ খেলে বেড়াচ্ছেন সাব্বির রহমান
সদ্য নিদাহাস ট্রফি শেষ করে দেশে ফিরে মুশফিকরা যখন প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত।তখন সিরাজগঞ্জের মাঠে ‘খেপ’ খেলতে গিয়েছেন সাব্বির রহমান।
সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ (এসপিএল) টি-টোয়েন্টিতে দাপট দেখিয়ে নিজের দল লায়ন্সকে ফাইনালে তুলেছেন সাব্বির । শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে কিংস ৮ উইকেট হারিয়ে তোলে ১৪০ রান। সাব্বির নেন ৩ উইকেট।
এরপর ব্যাট হাতে ২ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৪৪ বলে ৫৯ রানের ইনিংসে ৪ বল বাকি থাকতেই দলকে এনে দেন ৬ উইকেটের জয়।
উল্লেখ্য,মাঠের বাইরে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞাসহ কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন।




