209600

মিথিলার ‘বেড়ে ওঠার গল্প’

নাটক, গান ও মডেলিং-এ্‌ ইতোমধ্যে পাওয়া গেছে জনপ্রিয় তারকা মিথিলাকে। চলতি মাসে শুরু করেছেন রেডিও শো। এতেও ভালো সাড়া পাচ্ছেন তিনি।

ব্র্যাক আর রেডিও স্বাধীনের যৌথ প্রযোজনায় শুরু হয়েছে শিশুদের নিয়ে অনুষ্ঠান ‘বেড়ে ওঠার গল্প’।

এ প্রসঙ্গে রেডিও স্বাধীনের পক্ষ থেকে বলা হয়, আমাদের সবচেয়ে ভালোবাসার আর কাছের মানুষ হলো আমাদের সন্তান। তাদের বেড়ে ওঠা যেন হয় সমৃদ্ধ আর সম্ভাবনাময়, আমরা এসেছি এই প্রয়াস নিয়ে।

আরো জানানো হয়, শিশুর প্রারম্ভিক বিকাশ বিশেষ করে শিশুর যত্ন, বিকাশ, শিক্ষা ও বেড়ে ওঠার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞরা।

সাথে থাকছে শ্রোতাদের মতামত। ০৯৬৬৬৯২৪৯২৪ নাম্বারে ফোন করে অংশ নেওয়া যাবে অনুষ্ঠানে। কুইজে অংশগ্রহণ ও জিতে নিয়ে মিথিলার সাথে শিশু বিকাশ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ থাকছে।

অনুষ্ঠিত শোনা যাবে ২৫ জুলাই পর্যন্ত প্রতি বুধবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত।

ad

পাঠকের মতামত