209688

উবার যাত্রীরা যে ২০ জিনিস ভুলে রেখে যান গাড়িতে

নিউজ ডেস্ক।।

রাইডশেয়ারিং সেবা উবার বেশ সাড়া ফেলেছে। উবারের মাধ্যমে যাত্রীরা সেবা পেলেও মাঝে মধ্যে কিছু সমস্যার কথা বলেন তারা। তবে উবার যাত্রীরা যে ভুলগুলো করেন তা উল্লেখ করেছে এই কোম্পানিটি।

দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটির লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স প্রকাশ করেছে। প্রায়শই ঢাকায় উবার যাত্রীরা গাড়িতে জিনিসপত্র ভুলে রেখে যান, যার কারণে এবছর বাংলাদেশও এই তালিকায় স্থান পেয়েছে।

তালিকায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম এবং নগর হিসেবে ঢাকার অবস্থান ৩৬তম।প্রত্যেক সপ্তাহে হাজার হাজার মানুষ তাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র গাড়িতে ভুলে রেখে যান। আর এ সবের উপর ভিত্তি করেই উবার লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সটি তৈরি করা হয়েছে।

ঢাকায় উবার যাত্রীরা যে ১০টি জিনিস ভুলে রেখে যান:

মোবাইল ফোন, ব্যাগ, মানিব্যাগ, আইডি/লাইসেন্স/পাসপোর্ট, চশমা, কাপড়, ছাতা, চাবি/কী কার্ড/তালা, টাকা, বোতল

ঢাকায় উবার যাত্রীদের ভুলে রেখে যাওয়া আরো ১০ জিনিসপত্র:

গলদা চিংড়ি ২টি ব্যাডমিন্টন র্যািকেট, বিড়ালের হার্নেস, টাই এবং পকেট স্কয়ারে ভর্তি একটি উপহার বাক্স, সোনার চেইন, মোবাইলের চার্জার, ঔষধ ও প্রেসক্রিপশন, সিগার, এক ক্যান স্টারবাক্স কফির, লোশনের বোতল

যেসব দিনগুলিতে মানুষ সাধারণত জিনিসপত্র ভুলে রেখে যায়:

১। শনিবার, ২। সোমবার
সাধারণত, দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ঢাকার উবার যাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র ভুলে রেখে যাওয়ার পরিমাণ সবচেয়ে বেশি।

উবারের রিজিওনাল জেনারেল ম্যানেজার প্রোভজোৎ সিং বলেন, জীবনে কখনো না কখনো আমাদের সবার সাথেই এমন হয়েছে, আমরা আমাদের খুবই প্রয়োজনীয় বা প্রিয় জিনিস হারিয়ে ফেলেছি। এই বিশেষ তালিকাটির মাধ্যমে আমরা আমাদের যাত্রীদের জানাতে চাই যে তারা আমাদের অ্যাপটি ব্যবহার করেই তাদের হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেতে পারেন।

ad

পাঠকের মতামত