209521

বন্ধ হচ্ছে পুতুলের যৌনপল্লী!

প্রযুক্তির সঙ্গে ছুটছে সারা বিশ্ব। প্রতিদিনই নতুনভাবে পৃথিবী চিনছে মানুষ। প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে ও গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে পরিবর্তন আসে যৌনপল্লীতে। পরিবর্তনের ছোঁয়া আনতে গত বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে চালু করা হয় প্রথম পুতুলের যৌনপল্লী। তবে কিছু দিন যেতে না যেতেই ওই পল্লীটি বন্ধের দাবি উঠেছে।

সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবর বলা হয়, প্যারিসের ওই যৌন পল্লীটিতে মানুষের বদলে মেলে পুতুল। পল্লীটি বন্ধের দাবি জানিয়েছে শহরটির কাউন্সিলররা আর কয়েকটি নারী অধিকার সংগঠন। তাদের দাবি, এমন পল্লী প্যারিসে ধর্ষণের পরিমাণ বাড়িয়ে দেবে।

চীন থেকে আমদানি করা ওই পুতুলগুলো কাছে পেতে হলে প্রতি ঘণ্টার জন্য গুনতে হয় ৮০ মার্কিন ডলার। ৩০ থেকে ৫০ বছর বয়সীরাই মূলত ভাড়া নেন পুতুলগুলো। বিবাহিত-অবিবাহিত দুপক্ষই নাকি নিয়মিত ঘুরে আসেন পল্লীটি থেকে।

নেস্ট মুভমেন্ট নামের একটি নারী অধিকার সংগঠনের সদস্য লোরেইন কোয়েস্টিয়াক্স বলেন, ‘এটা কোনো যৌনপল্লী না। এখানে নারীদের ধর্ষণের বাসনা বাড়িয়ে দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়া হচ্ছে।’

প্রতি বছর ফ্রান্সে ৮৬ হাজার নারী ধর্ষণের শিকার হন বলে জানান লোরেইন। তিনি অবিলম্বে পল্লীটি বন্ধের দাবি জানান।

তবে জকিন লুসি নামের পল্লীটির এক কর্মকর্তা জানান, ‘এ ধরণের বিতর্কের কারণে তিনি বিষ্মিত হয়েছেন। কারণ ওই পল্লীটির ঠিকানা কেউ জানে না। একমাত্র ক্রেতারা আসল ঠিকানা জেনে থাকেন। তাহলে খদ্দের ছাড়া কীভাবে বাইরের লোকজন এটি সম্পর্কে জানলো।

ad

পাঠকের মতামত