209530

কে এই অভিনেত্রী পর্দার আড়ালে?

বলিউডে ছদ্মবেশ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রী। অনেক সময় সিনেমার বাইরে চরিত্রকে ফুটিয়ে তুলতে এমন বেশ ধারণ করেন যেনো তাদের চেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সম্প্রতি নীল রঙের কাপড় মোড়ানো নেকাব, চোখে কালো চশমা পরে দেখা যায় বলিউডপাড়ার এক অভিনেত্রীকে। তবে কে হতে পারেন এই অভিনেত্রী? জানা গেছে তার পদবী ‘কাপুর’।

গত মঙ্গলবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করে বরাবরের ন্যায় সবাইকে তাক লাগিয়ে দেন শ্রদ্ধা কাপুর।ছবির ক্যাপশনে লিখেন,‘মেজাজ: অজ্ঞাতনামা’।


সম্প্রতি নতুন ছবি ‘বাট্টি গুল মিটার চালু’ সিনেমার শুটিং কাজে হিমাচল প্রদেশ ও উত্রাখান্দ ভ্রমণ করেন শ্রদ্ধা। এ সময় সহ-অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে শুটিংয়ের একটি দৃশ্য ধারণের জন্য তিনি হিমাচল প্রদেশের উদ্দেশে রওয়ানা হন বাসে করে। আর সেই মুহূর্তটিই ছবিতে ধরা পড়েন আশিকি-২ এর অভিনেত্রী।

শ্রদ্ধা এর একইসঙ্গে ‘সাহো’ নামে আরও একটি তামিল মুভিতে কাজ করছেন। ‘সাহো’ মুভিতে তার সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে তামিল সুপারস্টার প্রভাসকে। এছাড়া একই মুভিতে নেগেটিভ চরিত্রে অভিনয়ে রয়েছেন নীল নিতেন মুকেশ।

ad

পাঠকের মতামত