মিরপুরে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের মৃত্যু
নিউজ ডেস্ক।।
মিরপুরে মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ পুলিশ সদস্য জালাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১৯ মার্চ) রাত ২টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজ’র।
এরঅাগে, মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।




