মাটির নিচে হোটেল! দেখুন (ছবিসহ)
দু্ই পাশে বিস্তীর্ণ মাঠের মাঝে অনন্য এক স্থাপত্য। যার সামান্য কিছু অংশ মাটির উপরে। আর অর্ধেকটাই মাটির গভীরে। পানির নিচেও তার বিস্তৃতি। চীনের সাংহাইয়ে নির্মিত হচ্ছে এমনই এক দৃষ্টিনন্দন পাতালচুম্বী স্থাপত্য।
পূর্ব চীনের সাংহাইয়ে পূর্ব সোংজিয়াং জেলায় নির্মিত হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল সিমাও হোটেল। যা তৈরিতে খরচ হয়েছে সাড়ে ৩৪ কোটি পাউন্ড।
ব্রিটিশ কোম্পানি ‘অ্যাটকিনস’ এ পুরো কমপ্লেক্স ভবনটি নকশা করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী এটি হবে পরিবেশবান্ধব হোটেল। এর ছাদ বিভিন্ন গাছে ভরপুর থাকবে।
হোটেলটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০০৬ সালে।৫ হাজার শ্রমিকের ভবনটির নির্মাণকাজে সময় লেগেছে ১১ বছর। ২০১৮’র মে মাসে এই হোটেল পুরোপুরি খুলে দেওয়া হবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
ছবিগুলো সংগ্রহ করা হয়েছে ডেইলি মেইল থেকে।

১৯তলা ভবনটিতে অতিথিদের জন্য ৩৭০টি রুম থাকবে। মাত্র ২তলা থাকবে মাটির উপরে।

ভবনের শেষ ২তলা থাকবে পানির নিচে। যেখানে চীনের অভিজাত ব্যক্তিদের জন্য থাকবে কাঁচ ঘেরা অ্যাকুরিয়াম ও গেস্টরুম।

নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হলে ব্যালকনিগুলো সব নিরাপত্তা নেটে ঘিরে দেওয়া হবে।

পাখির দৃষ্টিতে চীনের নির্মানাধীন হোটেলটি।

পাখির দৃষ্টিতে চীনের নির্মানাধীন হোটেলটি।

দুইপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। মাঝখানে মাটির গভীরে স্থাপত্য।




