209083

‘মা বাড়ি চল’ কথাটি শোনার জন্য ৯ বছর অপেক্ষায় মাজেদা

সন্তানের নিরাপদ জায়গা তার পিতামাতা কিন্তু সেই পিতামাতাকে যদি ৯ বছর ধরে দেখতে না পায় তাহলে সেই শিশুর অবস্থা কেমন হয় শুধু সেই বলতে পারে। তার মা বাবা আজও জানে না সে বেঁচে আছে কিনা কিংবা থাকলেও সে কোথায় আছে, বলতে পারে না। যে সব শিশুর পরিচয় পাওয়া না যায় কিংবা নিখোঁজ তারা প্রশাসনের নাগালে এলে প্রথমে তাদের শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হয় ।একটা নিদিষ্ট বয়স পার হয়ে গেলে সেখানে আর রাখা হয় না।

আজ থেকে ৯ বছর আগে ২০০৯ সালের ২ মে ময়মনসিংহ কোতোয়ালি থানার জিডি অনুযায়ী হারানো শিশু হিসাবে অাদালতের নির্দেশে মাজেদাকে প্রেরণ করা হয় আশ্রয় কেন্দ্রে ,সেই থেকে মাজাদা প্রহর গুনছে কখন সে তার পিতা মাতার কাছে ফিরে যাবে বা কখন তার মা বাবা এসে বলবে ‘মা বাড়ি চল’, দীর্ঘ নয় বছর পার হয়ে গেলেও তারা আজও আসেনি ,কিন্তু মাজেদা আজও বিশ্বাস করে সে তার পিতা মাতাকে ফিরে পাবে।

মাজেদার কাছে থাকা পরিবারের একমাত্র স্মৃতি

ad

পাঠকের মতামত