209382

এবার ভারতে ভেঙে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ভারতের ওডিশার ময়ূরভঞ্জের কাছে ভেঙে পড়ল বিমানবাহিনীর বিমান। ঠিক কি কারণে এ দুর্ঘটনা ঘটে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- যান্ত্রিক ত্রুটির কারণেই এমন ভয়াবহ ঘটনা ঘটেছে।

ইন্ডিয়ান এয়ারফোর্স হক অ্যাডভান্সড ট্রেনার জেট মঙ্গলবার ওডিশার ময়ূরভঞ্জের কাছে ঝাড়খণ্ড সীমান্তে ভেঙে পড়ে। ভেতর থেকে ট্রেনি পাইলট বেরিয়ে যেতে সক্ষম হলেও, তিনি আহত বলে জানা গেছে।

খড়গপুরের কলাইকোন্ডা এয়ারফোর্স স্টেশন থেকে রুটিন ট্রেনিংয়ে উড্ডয়ন করেছিল এটি।

ad

পাঠকের মতামত