এক চাকা খুলে গেছে গাড়ির, টেরই পাননি চালক!
গাড়ি বা গাড়ি চালকের ঝুঁকিপূর্ণ আচরণ দেখলেই তা থামানোর চেষ্টা চালায় পুলিশ। উন্নত দেশগুলোতে পুলিশ তো এসব বিষয়ে খুবই সচেতন। তেমনই এক ঘটনা। তবে এটা অন্যগুলোর চেয়ে আলাদা। ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের পুলিশ তেমনই অভিজ্ঞতা অর্জন করল।
এম৫৫ হাইওয়ে দিলে চলছিল পুলিশ। দুই দিন আগের ঘটনা। নর্থ প্রেস্টন এবং ব্ল্যাকপুলের মাঝামাঝি গাড়িটিকে থামাতে সক্ষম হলো পুলিশ। স্বাভাবিকভাবেই গাড়িচালক বিরক্তি নিয়ে পুলিশকে জিজ্ঞাসা করলেন, সমস্যাটা কী? এতে আরো অবাক হয়ে গেলো পুলিশ। কারণ গাড়িটির সামনের একটি চাকা খুলে গেছে। আর ওই অবস্থাতেই গাড়ি চালিয়ে যাচ্ছেন চালক। অথচ তিনি তা টেরই পাননি!
পুলিশ হঠাৎ করেই খেয়াল করে গাড়ির সামনের বাম অংশটা নিচু হয়ে রয়েছে, রাস্তা ছুঁই ছুঁই করছে। এটা দেখে তারা গাড়িটিকে থামান।
ল্যাঙ্কাশায়ার রোড পুলিশ তাদের টুইটারে লিখেছে, পরে ওই রাস্তা ধরে আসা আরো কয়েকজন চালক এই অসচেতন চালককে নিয়ে বেশ কিছু অভিযোগ করেন। কাজেই এখন আদালতে উঠতে হয়েছে তাকে।
এক প্রতিবেদনে বলা হয়, গাড়ির একটা চাকা খুলে গেছে তা না বোঝার কোনো কারণ নেই। কিন্তু সময় বাঁচাতে তাকে ওই অবস্থাতেই নিয়ে যাওয়া বিস্ময়কর ব্যাপার। তাই বলে কেউ সময় বাঁচাতে নিশ্চয়ই এই অবস্থায় গাড়ি চালাবে না।
এক প্রত্যক্ষদর্শী টম ডেভিস রাস্তায় ঘটনাটি ভিডিও করেছেন। বলেন, আমি ওই রাস্তা দিয়েই আসছিলাম। এভাবে গাড়ি চালাতে দেখে ঘটনাটি ভিডিও করি। যেন পুরে পুলিশকে তা দেওয়া যায়।
সূত্র : এনডিটিভি




