209233

অনেক দিন বাবাকে দেখেনি জয় তাই দেখা করালাম : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক।।

১৮ মার্চ কলকাতার একটি স্টুডিওতে চলছিল শাকিব-শ্রাবন্তীর নতুন ছবি ‘ভাইজান এলো রে’র ফটোশুট। সেখানে পুত্র আব্রাম খান জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। হঠাৎ জয়কে দেখে আবেগে আপ্লুত হন শাকিব। কোলে নেন তাকে। শ্রাবন্তীও জয়কে কোলে নিয়ে ছবি তুলেছেন।

সেই ছবি প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ তাদের অফিশিয়াল পেজে শেয়ার করে ক্যাপশনে লিখেছে, “দেখো, কে এসেছে ‘ভাইজান এলো রে’র ফটোশুটে! আমাদের সুপারস্টার শাকিব খানের পুত্র আব্রাম খান জয়।’ এর কিছুক্ষণ পর অপু বিশ্বাসও নিজের ফ্যানপেজে শ্রাবন্তী ও জয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। লেখেন, ‘ক্যাপশন প্লিজ’।

অপু বলেন, ‘ডাক্তার দেখানোর পাশাপাশি অবসর কাটাতে এসেছি কলকাতায়। শুনলাম পাশেই শাকিব ফটোশুট করছে। ভাবলাম অনেক দিন বাবাকে দেখেনি জয়, একবার দেখা করাই।’

ad

পাঠকের মতামত