209130

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী

নিউজ ডেস্ক।।

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে সকাল ৮টায় বনানী কবরস্থানে জিল্লুর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও মিলাদ মাহফিল। বিকালে আসরের নামাজের পর তার বাসভবনে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২, ঢাকা) মিলাদ মাহফিল। গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাসভবনের মিলাদে প্রয়াত রাষ্ট্রপতির আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী এবং সকালের কর্মসূচিতে আওয়ামী লীগসহ সব সহযোগী, ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ad

পাঠকের মতামত