209351

নায়িকার সামনে কাপড় খুলে ফেললেন নায়ক, অতঃপর…!

মিডিয়া জগতে কাপড় খোলার ব্যাপারটি নতুন কোন বিষয় নয়। হরহামেশা কাপড় খোলার ব্যাপারটি জনসম্মুখে প্রকাশ পায়। যেটাকে আমরা যৌন হয়রানি বা কাস্টিং কাউচ বলে থাকি। সম্প্রতি নায়িকাদের সামনে কাপড় খুললেন অভিনেতা রাজকুমার রাও। না না তিনি কাস্টিং কাউচের শিকার হয়ে নয় বরং স্বেচ্ছায় এই কাজ করলেন তিনি।

নেহা ধুপিয়ার সেলেব্রিটি চ্যাট শো ‘বিএফএফস উইথ ভগ’ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর খবর বারবারই শিরোনামে উঠে আসছে৷ এবারে দেখা গেল স্ট্রিপ করছেন রাজকুমার৷ পাশে রাধিকা আপ্তে বসে কিন্তু অভিনেতার মুখে বিন্দুমাত্র অস্বস্তি নেই৷ নির্দ্বিধায় একের পর এক জামা খুলতে শুরু করলেন অভিনেতা৷ কিন্তু প্রশ্ন হল কেনই বা হঠাৎ স্ট্রিপ করার আদেশ পেলেন তিনি৷

সবকিছুর উত্তর জানতে হলে এপিসোডটা দেখতে হবে৷ এই এপিসোডে কিন্তু বেশ কয়েকটি রেভেলেশেন হয়েছে দুজনের তরফ থেকে৷ রাধিকা আপ্তে এক সাউথের অভিনেতাকে দুর্ব্যবহারের জন্য চড় মারার কথা বলেছেন। কোন পরিচালকের অবসর নেওয়া উচিৎ, দ্বিধা না করে সেকথাও বলেছেন রাধিকা৷ তাঁর সঙ্গে রাজকুমারের স্ট্রিপিং৷ কোনটা ছেড়ে কোনটা দেখবেন দর্শক৷

রাধিকা তাঁর অভিজ্ঞতা থেকে জানান, তেলেগু ফিল্মের শুটিং-এ প্রথম দিন ছিল তাঁর৷ সেই ছবির অভিনেতা বলা নেই কওয়া নেই একেবারে রাধিকার পায়ে সুড়সুড়ি দিতে আরম্ভ করে৷ এরম আচরণে তিনি চড় মারেন ওই ব্যক্তিকে৷ যদিও নাম রিভিল করেননি তবে বলেছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা৷

ad

পাঠকের মতামত