বিমানে দেখা দেবেন স্বল্পবসনা সুন্দরীরা! এই বিচিত্র পরিসেবা আসছে শীঘ্রই, দেখুন ভিডিও
নিউজ ডেস্ক।।
এবার থেকে বিমানেই দেখা যাবে স্বল্পবসনা সুন্দরীদের। সম্প্রতি এমনই জানা গিয়েছে এক ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে।
চলতি বছরের জুলাই এবং অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে থেকে ভারতে চালু হতে চলেছে ভিয়েতনামের বিমান সংস্থা ‘ভিয়েতজেট’-এর বিমান পরিষেবা। নিউ দিল্লি থেকে ভিয়েতনামের হো চি মিন শহর পর্যন্ত সরাসরি চলবে এই বিমান পরিষেবা।
ইতিমধ্যে নানা বিতর্কে জড়িয়েছে এই বিমান সংস্থা। উড়ন্ত অবস্থায় বিমানে হুলা ড্রেস এবং বিকিনি পরা মহিলাদের নৃত্য পরিবেশন করার জন্য ২০১২ সালে এই বিমান সংস্থার বিরূদ্ধে মানহানির মামলা করা হয়। এমনকী, ৬৫ হাজার টাকা জরিমানাও দিতে হয়েছিল বিমান সংস্থার মলিক থাই ফুয়ং থাও-কে। এই বিষয়ে একটি সাক্ষাৎকারে থাই জানিয়েছিলেন যে, যাত্রীদের অসম্মান করার জন্য নয়, বিমান সংস্থার প্রচারের জন্যই এই নৃত্যের আয়োজন করা হয়েছিল।
দেখুন সেই নৃত্যের ভিডিও
প্রায়শই এই ধরনের বিকিনি, হুলা ড্রেস পরিহিত মডেলদের নাচ-গান এবং ফ্যাশন শো-র আয়োজন করা হয় বিমানে। চলতি বছরেও ভিয়েতনামের অনূর্ধ্ব ২৩ ফুটবল দলের খেলোয়াড়দের জন্য এমনই এক জলসার আয়োজন করা হয়েছিল বিমানে। এমনকী, বিমান সংস্থার ক্যালেন্ডারেও এই বিকিনি পরিহিত মডেলদের ছবি রয়েছে। উৎস: এবেলা।




