208974

বিএনপি নেতা রিপন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন।

সোমবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উচ্চ রক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন ও বুকে ব্যথায় ভুগছিলেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় আসাদুজ্জামান রিপনকে।

সোমবার বিকেলে কথা হয় বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের সঙ্গে।

তিনি আরটিভি অনলাইনকে বলেন, ‘এখন একটু সুস্থ বোধ করছি। চিকিৎসক কিছু টেস্ট দিয়েছেন। রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশনা পাব হয়তো।’

ad

পাঠকের মতামত