কেমন পিচ প্রেমাদাসাতে? পিচের গতিবিধিও ঘুরিয়ে দিতে পারে ম্যাচের ভাগ্য
নিউজ ডেস্ক।।
নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত। ম্যাচটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। লিগ পর্বে ছয় তারকা ক্রিকেটারহীন ভারতের কাছে দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তবে শ্রীলংকার বিপক্ষে যে দুটি ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে টাইগাররা, তাতে অবাক ক্রিকেট বিশ্ব!
এদিকে শ্রীলঙ্কার আবহাওয়া পূর্বাভাস বলছে, আজকের ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি আসুক কিংবা না আসুক আজকের ম্যাচে অনেকটাই প্রভাব থাকবে পিচের। পিচের গতিবিধি ঘুরিয়ে দিতে পারে ম্যাচের ভাগ্য।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ফাইনাল খেলাটি। স্টেডিয়ামটি মূলত ব্যাটিং পিচ। ব্যাটসরা বেশ সুবিধা পাবেন এই পিচে। ব্যাটসম্যানরা এই পিচের সুবিধা নিতে পারলে আজকের ম্যাচে রানের স্কোর আকাশচুম্বী হতে পারে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে যোগ দেওয়ায় জয়ের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তনের কোনো আভাস পাওয়া যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচের একাদশ নিয়েই বাংলাদেশ মাঠে নামবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল অপু।




