সৌদি নাগরিকদের ভিনদেশী স্ত্রীরা নাগরিকত্ব পাবেন
নিউজ ডেস্ক।।
সৌদি নাগরিকদের ভিনদেশী স্ত্রীদের নাগরিকত্ব দিতে চার বছর আগে বন্ধ হওয়া আইন এখন পুর্নবার চালু করেছে। এর আগে সৌদি নাগরিকদের ভিনদেশী স্ত্রীরা সৌদি নাগরিকত্ব পেত না। নতুন এ আইনের ফলে সৌদি নাগরিকদের ভিনদেশী স্ত্রীরা এখন সৌদি আরবের নাগরিকত্ব পাবেন।
তবে বিদেশে অবস্থানরত স্ত্রীদের নাগরিকত্ব পেতে কিছু শর্ত রয়েছে। নাগরিকত্ব পেতে সৌদি গৃহায়ন ও নগরায়ন মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। খবর আল-আরাবিয়া
সৌদি গেজেট জানিয়েছে, আগ্রহীদের আবেদনপত্র গ্রহনযোগ্য হওয়ার জন্য ১৭ টি ইউনিট পেতে হবে। এরমধ্যে রয়েছে আবেদনকারীর সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা, এবং সৌদিতে থাকার মেয়াদকাল। এগুলো যাচাইয়ের পর তাদেরকে পরিচয়পত্র এবং নাগরিক কার্ড প্রদান করা হবে।




