208565

টাইগারদের নাগিন নৃত্য নিয়ে যা বললেন আসিফ নজরুল

সম্প্রতি টাইগারদের জয়ের উল্লাস নাগিন ডান্স বাংলাদেশ সহ সারাবিশ্বে ভাইরাল হয়ে গেছে। যার কারিগর বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের জয়ের পর মুশফিকুর রহিমের নাগিন ডান্স সবার নজরে আসে। তারপর শুক্রবার ফের শ্রীলঙ্কাকে হারানোর পর দলীয়ভাবে নাগিন ডান্স বিশ্বগণমাধ্যমে বেশ সাড়া ফেলে।

তবে এই নাগিন নৃত্য বাংলাদেশের জন্য নয়। এমনই এক মন্তব্য করেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। তিনি তার ফেসবুক পেজ-এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। আমেদরসময় পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।

তিনি লিখেছেন- আমিও বলি নাগিন নৃত্য বন্ধ হোক এবার। আমরা বাঘ, সাহসী জাতি। সাপের ছলাকলা, বিশ্বাসঘাতকতা আমাদের না।

আসিফ নজরুলের এই লেখার পর অনেকেই তাদের মতামত জানিয়েছেন। নাসিমা আক্তার নামে একজন লিখেছেন- আমরা বাঘ নই সাপও নই – আমরা আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ । যে কোন জয়ে শুকরিয়া হিসেবে সেজদা দেয়াই উত্তম। এমন কাজে আল্লাহ বেশী খুশি হন।

ফেরদৌস লিখেছেন- খুবই নীচু স্তরের বিজয় উদযাপন এটা। ভদ্র খেলোয়ারদের আচরণের সাথে মানানসই নয়। কাওসার হোসাইন লিখেছেন- আমিও আপনার সাথে একমত স্যাঁর, আমরা বিশ্বকে বাঘের গর্জন দেখাব সাপের নৃত্য নয়। আমরা সাহসী জাতি, আমরা ছলনাময়ী নই।

ad

পাঠকের মতামত