208704

আম্পায়ার দ্বারা যেন আক্রান্ত না হয় : জয়া

বিনোদন ডেস্ক।।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ- ভারত, দু দেশেই সমান সময় দিতে হয় এ অভিনেত্রীকে। আজ বাংলাদেশে তো কাল ভারতের মাটিতে। তবু তিনি বাংলাদেশি। বাংলাদেশের পরিচয়ই বড়। সারা বাংলাদেশ যখন ক্রিকেট উম্মাদনায় মাতছে। তখন তার ভিতরও উত্তেজনা কম নেই।

তাঁর সঙ্গে আলাপে প্রথম প্রশ্ন ছিল কোথায় খেলা দেখবেন? ‘বাসায় খেলা দেখবো। মা ও বোন কান্তাও আছে। সবাই মিলে খেলা দেখবো। আর পরিচালক আকরাম খানেরও তার পরিবার নিয়ে আসার কথা আছে বাসায়। এমন আয়োজন চলছে। শুটিং নেই, তাই কিছুদিন ব্যস্ততাও কম। তার মধ্যে খেলা হওয়াতে ঠিকঠাকভাবে সিরিজটা দেখতে পারলাম’।

তিনি বলেন,‘প্রত্যেকটা ক্রিকেটারকে সতর্ক ও ধৈর্য্যশীল হতে হবে। ভারত খুব শক্তিশালী দল। কিন্তু শ্রীলঙ্কাও কম শক্তিশালী ছিল না। তাদেরকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে। তাদের মাটিতে হারানো কিন্তু চাট্টিখানি কথা নয়। আর এই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে। তাহলে একই সঙ্গে দুটি দেশকে হারানো হবে। শ্রীলঙ্কার দর্শকও চাইবে যেন বাংলাদেশ হারে। কিন্তু যার সামর্থ্য আছে সেই জয় ছিনিয়ে আনবে।

আর একটি বিষয় হলো আম্পায়ার। বাংলাদেশ এই আম্পায়ার দ্বারা আক্রান্ত হচ্ছে। এই ম্যাচে কারা আম্পায়ার থাকে জানিনা। কিন্তু নতুন করে কিছু হলে কঠিনভাবে তাদের মোকাবেলা করা উচিত। ’

ফাইনাল নিয়ে প্রত্যাশা কী? ‘আশা করা যায় উত্তেজনাকর একটা ম্যাচ হবে। তবে এটা ভালো লাগছে যে বাংলাদেশের জন্যই সিরিজটিতে এত উন্মাদনা এসেছে। বাংলাদেশ নিয়ে অনেকেই সিরিজ আয়োজন করতে চাইতো না এক সময়। তাদের টনক নড়বে। আমরা অনেক বড় বড় সিরিজ আর ম্যাচ জয় করবো বলতে পারি। আর আজ ম্যাচের জয় অনেক সমীকরণই বদলে দিতে পারে।’

ad

পাঠকের মতামত