ভাইয়ের সঙ্গে বোনের ‘ঘনিষ্ঠ’ সম্পর্ক! ভাবীর সন্দেহ অতঃপর…
‘ভাই-বোনের’ সম্পর্ককে ঘিরে প্রায়শই সন্দেহ করত ভাবী। এ কারণে প্রতিদিন ভাবীর অপমান শুনতে হতো ‘বোন’কে। তাই প্রত্যেক দিনের এই অপমানের জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার পথই বেছে নিলেন ‘বোন’।
ভারতের বর্ধমানের কালনার কালনার বালিয়া গ্রাম নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, বর্ধমানের কালনার বালিয়া গ্রামের বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে প্রতিবেশী একজন যুবকের খুব ‘ঘনিষ্ঠ’ সম্পর্ক ছিল।
এ বিষয়ে ওই যুবক বলেন, ওই মেয়েটি কালনার আনুখালা উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণিতে পড়াশুনা করত। তিনি ওই কিশোরীকে ‘নিজের বোনের’ মতোই স্নেহ করতেন। একইরকমভাবে ওই ছাত্রীও তাকে ভাইয়ের মতোই শ্রদ্ধা করত।
কিন্তু ওই যুবকের স্ত্রী নিজের স্বামীর সঙ্গে পাড়ার এক মেয়ের এতো ‘ঘনিষ্ঠ’ সম্পর্ক মেনে নিতে পারেননি। তার সন্দেহ ছিল, ওই দু’জনের মধ্যে ‘অবৈধ সম্পর্ক’ রয়েছে।
তাই তিনি প্রতিনিয়ত সন্দেহের বশে, প্রায়শই ওই কিশোরীকে গালাগালি করতেন। বিভিন্ন ভাবে কটূক্তি করতেন। এর প্ররিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ওই কিশোরী কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেঁছে নেয়।
এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে ওই কিশোরীর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের জন্যে কালনা মহকুমা হাসাপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।
এ ব্যাপারে প্রতিবেশীরা অবশ্য জানিয়েছেন, ওই যুবকের স্ত্রী, ওই কিশোরীকে শুধু শুধুই সন্দেহ করতেন। ওই যুবকের সঙ্গে ওই কিশোরীর সম্পর্কে আপত্তিকর কিছু তাদের চোখে কখনো পড়েনি।




