208284

সাকিবের চরম শাস্তির দাবি করা গাভাস্কারও মাঠ ত্যাগ করেছিলেন (ভিডিও)

স্পোর্টস ডেস্ক-কাল আম্পায়ের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন সাকিব আল হাসান। প্রতিবাদ স্বরূপ কিন্তু ক্রিকেটারদের খেলা চলাকলিন সময়ে মাঠ ত্যাগের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মাহমুদুল্লাহ মাঠ ত্যাগ না করে শেষ ওভারে প্রয়োজনীয় ১২ রান তুলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

তবে বাংলাদেশের ক্রিকেটারদের মাঠ ত্যাগ করার মতো ঘটনা না ঘটলেও ক্রিকেট ইতিহাসে ক্রিকেটারদের মাঠ ত্যাগ করার্ দুটি ঘটনা রয়েছে। প্রথম ঘটনাটি ঘটে ১৯৮১ সালে। সুনীল গাভাস্কার আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন। এ সময় বোলার বলে আম্পয়ার এলবিডব্লু আউট দেন গাভাস্কার। কিন্তু তিনি দাবি করেন তার ব্যাটে বল লাগার। এ সময় তিনি অপর প্রান্তের ক্রিকেটারকে নিয়ে মাঠ ত্যাগ করে প্রতিবাদ জানিয়েছিলেন।

কিন্তু কাল ম্যাচ শেষে সুনীল গাভাষ্কার কমেনটেটরদের সঙ্গে কথা বলা সময় সাকিবকে আচারণ নিয়েইু প্রশ্ন তুলেন। তিনি বলেন, সাকিবের নাকি এরকম এগ্রেশন ঠিক হয়নি। আইসিসির সাকিবের বিপক্ষে অনেক কড়া সিদ্ধান্ত নেওয়া উচিত।সাকিবের আম্পায়ারের সিদ্ধান্ত মেনে চুপচাপ থাকা উচিত ছিলো।

দ্বিতীয় ঘটনা ৯৯ তে রানাতুঙ্গা ইংল্যান্ড এর বিপক্ষে লেগ আম্পায়ার এর দেয়া মুরালির চাকিংয়ের প্রতিবাদে ওয়াক আউট করার সিদ্ধান্ত নেয় খেলার মাঝ পথেই। আম্পায়ারের অযৌক্তিক সিগন্যালের বিপক্ষে যাওয়ার সাহস দেখাতে পেরেছিল রানাতুঙ্গা।

ম্যাচের শেষে রানাতুঙ্গা জানান, আমার মতে আজ এমন কিছু করার দরকার ছিল। শেষ ওভারের প্রথম ২ বল অতিরিক্ত বাউন্সের জন্য নো বল দিতে পারত আম্পায়ার। ম্যাচ শেষে শুনলাম লেগ আম্পায়ারের নো কল মেইন আম্পায়ার উপেক্ষা করেছিল। হয়তবা কাল পরশু আসল ফুটেজ মিডিয়াতে আসবে।

ad

পাঠকের মতামত