208373

শাহ আমানতের টয়লেট থেকে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।

শনিবার (১৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য বিমানবন্দরের নির্ধারিত টয়লেটে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক আরিফুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য যে টয়লেট আছে সেখানে কালো টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি; এটি নিয়মিত অভিযান ছিল।

তিনি আরও জানান, প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম হিসেবে জব্দ করা ৫০টি স্বর্ণের বারের মোট ওজন ৫ কেজি; দাম প্রায় আড়াই কোটি টাকা।

ad

পাঠকের মতামত