208280

যে কারণে ১৬ মার্চ খেলা হলেই বাংলাদেশ জেতে!

স্পোর্টস ডেস্ক-ঘুরে ফিরেই সেই ১৬ মার্চ।এই দিনে এখনো পর্যন্ত বাংলাদেশ কোন ম্যাচ হারেনি।আজও হারলো না রাখলো ১৬ মার্চের মান।হয়তো ভবিষ্যতেও এই তারিকে খেলা হবে টাইগারদের জয়ই হবে।নিদাহাস ট্রফিতে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে উঠলো বাংলাদেশ। তবে এই দিনটার বাংলাদেশের ক্রিকেটের একটি শোকের স্মৃতি জড়িয়ে আছে।

২০০৭ সালের ১৬-ই মার্চ, এই দিনে মানজারুল ইসলাম রানা ও তার সতীর্থ সাজ্জাদুল হোসেন সেতু বাইকে করে অনুশীলন থেকে ফিরছিলেন। কিন্তু রাস্থায় একটি এম্বুলেন্সর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জায়গাতেই মৃত্যু হয় রানার। আর সেতুকে হাসাপাতলে নেওয়া কিছু সময়পর তিনিও মৃত্যুবরণ করেন।সেই দিন বাংলাদেশের ক্রিকেটে নেমে আসে শোকের ছায়া।বাংলাদেশ ক্রিকেট দল তখন হাজার মাইল দূরে ক্যারিবিয়ান দ্বীপে ওয়ানডে ওয়ানডে বিশ্বকাপ খেলছে।

১৭ মার্চ ভারতের বিপক্ষে খেলা। কিন্তু তাঁর আগে রানার মৃত্যুর সংবাদ টাইগার দলকে দুর্বল করে দেয়।তবে সেই দিন টাইগাররা রানা চলে যাওয়ার শোক শক্তিতে পরিনত করে মাঠে নামে।শক্তিশালী ভারতের বিপক্ষে ৫ উইকেটের জয় ছিনিয়ে ন্যায়। বিশ্বকাপ থেকে বিদায় নেয় রাহুল দ্রাবিড়ের ভারত।

১৬ মার্চ মাঠে নামলেই জেতে বাংলাদেশ! দেশের কোটি ক্রিকেটপ্রেমীদের মনে এমন একটি বিশ্বাস শিকড় গেঁড়ে রয়েছে!

২০১২ সালে ঢাকায় এশিয়া কাপের কথা মনে আছে? ওই যে শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির দিনটি! ভারতের ২৯০ রান তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। এতে ম্লান হয়ে যায় টেন্ডুলকারের ঐতিহাসিক সেঞ্চুরি।

এর পর ঢাকায় ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে একই দিনে আফগানিস্তান ‘জুজুকে উড়িয়ে দেয় টাইগাররা।

প্রেমাদাসায় আজ মাঠে নামার আগে মানজারুল ইসলাম রানাকে নিশ্চয়ই মনে পড়বে তামিম-মুশফিকদের। না থেকেও হয়তো তাদের পাশে থাকবেন রানা। অবশ্য এবার প্রতিপক্ষ ভারত বা আফগানিস্তান নয়, শ্রীলংকা। এ ম্যাচ জিতলেই ১৮ মার্চ নিদাহাস ট্রফির শিরোপার লড়াইয়ে ভারতের সঙ্গী হবে বাংলাদেশ। রানার ১১তম মৃত্যুদিনে ফের জয় নিয়ে মাঠ ছাড়বে তারা- সেই প্রত্যয় ব্যক্ত করাই যায়।

ad

পাঠকের মতামত