নাটকীয় জয়ে ফাইনালে বাংলাদেশ, শাকিবের শুভেচ্ছা
স্পোর্টস ডেস্ক।।
এমন জয় না হলে মনে ঠিক দাগ রেখে যায় না। উত্তেজনায় যদি হাত-পা’ই না কাঁপল, তবে আর সে জয়ের মূল্য কী! এ কারণেই শেষ ওভারের শেষ বল পর্যন্ত অপেক্ষায় রাখল বাংলাদেশ। মাহমুদউল্লাহর ঠান্ডা মাথা বাংলাদেশকে এনে দিল আরেকটি স্মরণীয় জয়। ২ উইকেটের জয়ে ফাইনালে বাংলাদেশ।

এমন জয়ে নিজের ভেরিফাইড পেজে দলের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।




