যার কাথায় মাথা ঠান্ডা করেছিলেন সাকিব
নিদহাস ট্রফির শেষ ম্যাচে বাংলাদেশ জিতে গেলেও থেকে যায় একটি বতর্ক। সেই ম্যাচে২টি বল চলে যায় মোস্তাফিজের মাথার উপর। আর সেই বলটিকে নো বল না দেওয়ায় আম্পায়ারের উপর ক্ষেপে যান সাকিব। এমনকি মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন মাহমুদুল্লাহ আর রুবেলকেও।
এরপর কিছু সময় খেলা বন্ধ থাকে।ততক্ষণ তর্ক বেড়েই যাচ্ছে।সাকিব কোন ভাবেই খেলতে রাজি নন।ঠিক সেই সময়। মাথা ঠান্ডা করলেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ ব্যাট করতে পাঠালেন মাহমুদউল্লাহকে। সাকিবকে ঠেলেঠুলে ড্রেসিংরুমে পাঠানো হলো। আউট হয়ে সাইডলাইনে দাঁড়িয়ে ছিলেন সাকিব। পায়ের প্যাড পর্যন্ত খোলেননি। সব মিলিয়ে পরিস্থিতি ভীষণ উত্তপ্ত।
বাংলাদেশের সৌভাগ্য, এ সময়ে উইকেটে ছিলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ঠান্ডা মাথার মানুষটা। মাহমুদউল্লাহ বোঝালেন তাঁর মাথা আসলেই কত ঠান্ডা। চার, দুই এবং…ছক্কা! এক বল বাকি রেখেই বাংলাদেশের জয়।




