বঙ্গবন্ধুর জন্মদিনে দুটি খুশির বার্তা এসেছে: কাদের
নিউজ ডেস্ক।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আমাদের জন্য দুটি খুশির বার্তা এসেছে, ২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৭ মার্চ) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় । এসময় উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নের্তৃবৃন্দ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ বঙ্গবন্ধু নেই। তার দুটি স্বপ্ন ছিল। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করা, আর এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। প্রথম স্বপ্নটি তার পূরণ হয়েছে। আর দ্বিতীয়টি পূরণে অবিরাম কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের আরো বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলংকাকে হারিয়ে অসাধারণ জয় পেয়েছে। বাঙালি যে একটা লড়াকু জাতি সেটা আমাদের ক্রিকেটাররা প্রমাণ করে দিয়েছে। সুত্র: আরটিভি




