208174

‘আই লাভ ইউ’ বললেন বুবলি

বিনোদন ডেস্ক।।

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে গোটা দেশ যেন এক বিন্দুতে এসে মিশেছে। ক্রীড়ামোদী টাইগারভক্ত তো উল্লাসের শেষ নেই। জয় উদযাপনে সঙ্গে যুক্ত হয়েছেন নামি দামি তারকারাও। তাদেরই একজন হালের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি।

টিম বাংলাদেশের এমন স্মরণীয় জয়ে নায়িকাও চুপ হয়ে বসে থাকতে পারলেন না। তাৎক্ষণিক উচ্ছ্বাস প্রকাশ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সঙ্গে টিম টাইগারসদের উদ্দেশ্যে জানালেন ‍উষ্ণ অভিনন্দন।

শুক্রবার রাতে শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠে এসেছে বাংলাদেশ।

এর পরই ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বুবলি লিখেন, ‘আই লাভ ইউইউইউইউইউইউ বাংলাদেশ ক্রিকেট টিম!!! হোয়াট এ গেম!! ইটস এ ফেমাস ভিক্টরি ইভার!!’

ad

পাঠকের মতামত