বাংলাদেশকে নিয়ে আইসিসি’র স্ট্যাটাস!
নিউজ ডেস্ক।।
আইসিসির ভেরিফাইড ফেসবুক, টুইটার এবং তাদের অফিসিয়াল সাইটে জ্বলজ্বল করছে হরফগুলো। মাহমুদউল্লাহর প্রতি অবনত হয়ে তারা যা লিখেছে তার সহজ বাংলা এমন, ‘এ কি সমাপ্তি! মাহমুদউল্লাহ, কুর্নিশ গ্রহণ করো!’
এরপরই আইসিসি আরেকটু ব্যাখ্যা করে ম্যাচের উত্তেজনাকর শেষের পরিস্থিতি টেনে এনেছে। লিখেছে, ‘চার বলে দরকার ছিল ১২ রান। আর সেটা তিনি কি না তিন বলেই করে ফেললেন! বাংলাদেশ উঠে গেল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।’
আরেকটি ফেসবুক-টুইটার স্ট্যাটাসে মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসিয়ে আইসিসি লিখেছে, ‘বাংলাদেশ নিদাহাস ট্রফির ফাইনালে। মাহমুদউল্লাহই এই সময়ের নায়ক!’
নিদাহাস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন ইঙ্গিত বুঝি এরই মধ্যে এসেছে। বাংলাদেশ দলের জয়ের কথা টেনে আরেকটি স্ট্যাটাসে তারা লিখেছে, ‘সর্বোচ্চ নাটকীয়তার মধ্য দিয়ে বাংলাদেশ নিদাহাস ট্রফির ফাইনালে জায়গা করে নিল। তারা কি রোববার ভারতকে হারাতে পারবে? উৎস : পরিবর্তন




