207936

লোকেশনের খোঁজেই কি সিলেটে পরী?

প্রথমবারের মতো প্রযোজনায় নাম লিখিয়েছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্যামার নায়িকা পরীমণি। ‘সোনার তরী’ নামের প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন তার প্রথম চলচ্চিত্রের নাম। ‘ক্ষত’ নামের চলচ্চিত্রটি পরিচালনা করবেন বসগিরি খ্যাত নির্মাতা রনি।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শেষের দিকে সিলেটে ক্যামেরা অন করা হবে বলে জানা গেছে। আর তাইতো ছবির লোকেশনের খোঁজে সিলেটে শুক্রবার অবস্থান করছেন ‘সোনার তরী’ টিম। পাহাড়ি জনপথ কে কেন্দ্র করে গড়ে উঠবে ছবিটি।

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নায়িকা পরী ও নায়ক জাইয়েদ খান। ইতোমধ্যে জায়েদ খানের লুক চেঞ্জ করার জন্য ফেলে দেয়া হয়েছে মাথার চুল। ছবির প্রথম পোষ্টারেই বেশ চমকপ্রদ লুক ছিলো জায়েদ ও পরীর।

ad

পাঠকের মতামত