207983

জয়ের সিনেমা ‘পাপ কাহিনি’

শাহরিয়ার নাজিম জয় তার তৃতীয় সিনেমার নাম ঘোষণা করেছেন—‘পাপ কাহিনি’। সিনেমাটির প্রধান চরিত্রে সোহানা সাবা, তমা মীর্জা ও ইমনকে চূড়ান্ত করেছেন। সম্ভাবনা রয়েছে নীরবের অভিনয়ের।

 

জয় সিনেমাটির কাহিনী নিয়ে বলেন, ‘আমার এবারের গল্পটা মিডিয়ার দুই সেলিব্রেটি বোনকে নিয়ে। আমাদের এখানে যেমন ববিতা-চম্পা ম্যাম, বলিউডে যেমন আছেন কারিশমা-কারিনা কাপুর। এমন দুই তারকা বোনের চরিত্রে অভিনয় করবেন সাবা ও তমা। আমার ধারণা তারা দারুণ করবেন। এছাড়া আমি থাকছি একজন টিভি সঞ্চালকের ভূমিকায়। আর সেলিম ভাই থাকবেন চলচ্চিত্র প্রযোজকের চরিত্রে।’

জয় নিজে একজন টিভি উপস্থাপকের চরিত্রে অভিনয় করবেন।

যুবরাজ খানের নির্বাহী প্রযোজনায় নির্মিতব্য ‘পাপ কাহিনি’ সিনেমার পরিচালনা ছাড়াও এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন শাহরিয়ার নাজিম জয় নিজেই।

প্রার্থনা ও অর্পিতা নামে দুটি সিনেমা এর আগে নির্মাণ করেন জয়। দ্বিতীয়টি মুক্তি পাচ্ছে এপ্রিলে।

ad

পাঠকের মতামত