207796

জেনে নিন জুমার দিনের ইতিহাস ও গুরুত্ব

নিউজ ডেস্ক।।

ইসলামি শরিয়তের বিধানে জুমার দিনের গুরুত্ব সীমাহীন। এই দিন মানব জাতির আদি পিতা হজরত আদম আ. এর দেহের বিভিন্ন অংশ সংযোজিত বা জমা করা হয়েছিল বলেই দিনটির নাম জুমা রাখা হয়েছে। জুমার দিনকে আল্লাহপাক সীমাহীন বরকত দ্বারা সমৃদ্ধ করেছেন।জুমার দিন সপ্তাহের সেরা দিন। হাদিস শরিফের বর্ণনা অনুযায়ী এই বরকতময় দিনটি আল্লাহপাক বিশেষভাবে উম্মতে মুহাম্মদিকে সা. দান করেছেন।

নবী করিম সা. ইরশাদ করেন, সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন হচ্ছে জুমার দিন। এই পবিত্র দিনে হজরত আদম আ. কে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়। (মুসলিম শরিফ)

জুমার দিনের কিছু গুরুত্ব

১. শুক্রবার দিনে প্রথম মানুষ হযরত আদম(আ) কে সৃষ্টি করা হয়েছে।।
২. এই দিনে হযরত আদম(আ) বেহেশতে স্থান দেয়া হয়েছে।।
৩. এই দিনেই হযরত আদম(আ) পৃথিবীতে অবতরণ করেন।।
৪. সপ্তাহের সাতটি দিনের মাঝে শুক্রবারই সে দিন যেদিন হযরত আদম(আ) মৃত্যুবরণ করেছিলেন।।
৫. শুক্রবার দু’আ কবুলেরওদিন, তবে দুয়ায় নিষিদ্ধ/হারাম কিছু চাওয়া যাবে না।।
৬. কিয়ামত ১০ ই মুহাররম শুক্রবারে হবে।

ad

পাঠকের মতামত