শরমের ঘোমটা টেনে নেচে মাতলেন কনে (ভিডিও)
নিজের বিয়েতে বেলি ড্যান্সে মাতলেন কনেশরমের ঘোমটা টেনে বিয়ের পিঁড়িতে বসা আজকাল আর তেমনটা নয়। বিশেষত এই প্রি-ওয়েডিং শুট বা ডেস্টিনেশন ওয়েডিংয়ের যুগে। ফলে বিয়েতে এখন নানা চমক। সেরকমই চমক দিলেন এক কনে। নিজের বিয়েতে বেলি ড্যান্সে মাতলেন আসর, যে ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।
প্রথাগত নিয়ম কানুন আছে ঠিকই। কিন্তু তার সঙ্গে সংযোজন হয়েছে আরও অনেক কিছুই। তার উপর বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতির মিশেলও হয়েছে। ফলে বিয়ে এখন অনেকটাই মিক্সড ব্যাগ প্যাকেজ।
এর সংগীত আর ওর উলু মিশে যাচ্ছে এক ছাদনাতলায়। এখন প্রি ওয়েডিং ফটোশুটও বেশ চালু। হরেক ছবিতে ভেসে যায় সোশ্যাল মিডিয়া। হবু দম্পতিরা বেশ ঘটা করে উপভোগ করেন পুরো প্রক্রিয়াটিকে।
লজ্জার আড় ভেঙে কনেরাও তাই অনেকটা সাহসী হয়েছেন। সংস্কারের পর্দা ঠেলে সামনে এসেছে। দিন কয়েক আগে এক কনে এরকম নেচে মন জয় করেছিলেন। নেটদুনিয়া ভেঙে পড়েছিল সেই ভিডিও দেখতে।
ঠিক তারপরই সামনে এলেন আর এক কনে। তিনিও নেচে মাত করলেন। ছোট্ট একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়, যেখানে দেখা যাচ্ছে কনের মতোই গয়না পরে আছেন এই মহিলা।
তবে ঠিক কনের সাজ বলতে যা বোঝায় তা নয়, বরং তার পরনে জিনস। নাচের জন্য যে তিনি তৈরি তা বোঝাই যাচ্ছে। তারপরই শুরু হয় নাচ।
জানা যায়, প্রায় ১৬ বছর ধরে নাচ শিখেছেন এই মহিলা। আর নিজের বিয়ের দিনে নিজেই একটু নাচবেন না তা কখনও হয়! আপাতত তার নাচের ভিডিওতেই মন মজেছে নেটদুনিয়ার।
প্রিয়া প্রকাশ ভারিয়েরের পর আপাতত এই কনের নাচই ট্রেন্ডিং। এরই মধ্যে প্রায় ৪ লাখ মানুষ দেখেছেন এই ভিডিও।




