প্রিয়া প্রকাশ নতুন ফটোশুটে আরও মোহময়ী
বিনোদন ডেস্ক।।
এক মুহূর্তের চাহনীতে যিনি কেড়ে নিয়েছেন অগণিত মানুষের মন, তিনি প্রিয়া প্রকাশ ভারিয়ার। রাতারাতি হয়েছেন তারকা। এখন তার চাহিদা ব্যাপক। তবে স্রোতে গা ভাসিয়ে তিনি অনেক কাজ করছেন না। নিজের গতিতেই রয়েছেন। বেছে বেছে সময়-সুযোগ বুঝে তারপর কাজ করবেন বলে জানিয়েছেন।
সম্প্রতি জানা গেছে, বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করবেন প্রিয়া। ‘শিম্বা’ ছবিতে তাদেরকে একসঙ্গে দেখা যাবে। সেই ছবির প্রস্তুতি স্বরূপ একটি ফটোশুট করেছেন প্রিয়া। আর তাতে যেন আরও লাস্যময়ী হয়ে ধরা দিয়েছেন এই ভাইরাল গার্ল।
নিজের ইনস্টাগ্রামে সেই ফটোশুটের ছবিগুলো শেয়ার করেছেন প্রিয়া। লাখো ভক্ত ছবিগুলো দেখে দারুণ উচ্ছ্বসিত। অসংখ্য লাইক-কমেন্টসে ভরে গেছে তার পোস্ট।
এদিকে অর্ধ কোটির বেশি ফলোয়ারের মালিক এখন প্রিয়া প্রকাশ। তাই তার প্রত্যেকটি পোস্টের মূল্যও চড়া। শোনা যায়, ইনস্টাগ্রামে কোনও পণ্যের প্রচারে একেকটি পোস্ট করার জন্য তিনি ৮ লাখ রুপি নিচ্ছেন।




