206839

সফর সংক্ষিপ্ত করে সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরে তাঁর রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরছেন। কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে স্থানীয় সময় আজ সন্ধ্যায় শেখ হাসিনা ঢাকা ফিরবেন।

স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে। বিকেল ৬ টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪দিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার সিঙ্গাপুর যান।

ad

পাঠকের মতামত