206810

বিমানের পর এবার ডাউন ইউএস বাংলার ওয়েবসাইটও!

নিউজ ডেস্ক।।

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৫০ জনের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ ক্রুসহ ৬৭ আরোহীবাহী বিধ্বস্ত হয় বিমানটি।

দুর্ঘটনার পর থেকে ইউএস বাংলার রহস্যজনক ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীদের স্বজনেরা। সংবাদমাধ্যমে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সময়ের সাথে সাথে ভীড় বাড়তে থাকে রাজধানীর বারিধারায় অবস্থিত ইউএস বাংলা এয়ার লাইন্সের অফিসে। নেপালগামী বিমানটির যাত্রীদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে অফিসের পরিবেশ।

তবু পাওয়া যাচ্ছিলো না প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কারো বক্তব্য। অবশেষে ঘটনার প্রায় চার ঘণ্টা পর বিমান বিধ্বস্তের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেন ইউএস বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ। তবে তারা কোন কোন দেশের সে সম্পর্কে তথ্য জানাতে পারেননি তিনি।

এদিকে, এ ঘটনার পর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটেও (www.us-banglaairlines.com) সমস্যা দেখা দিয়েছে। মাঝে কিছু সময়ের জন্য সাইটটি দেখা গেলেও এ রিপোর্ট লেখাকালীন সেটি ওপেন হয়নি। উৎস: পূর্বপশ্চিম।

ad

পাঠকের মতামত