টিউবওয়েলের পানি পান, মা ও শিশুর রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় টিউবওয়েলের পানি পান করে মা ও শিশু সন্তানসহ ২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ৮টায় জেলা মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আরো ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত দুজন হলেন খালেদা আক্তার খুকি (২০) ও তার ২ মাস বয়সী কন্যা শিশু ফারজানা আক্তার ফারিয়া। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা বলছে ২ মাস বয়সী শিশুর পানি পান করে মৃত্যু হওয়া স্বাভাবিক বিষয় নয়, অবশ্যই এটির রহস্যজনক ঘটনা। তদন্ত করে খতিয়ে দেখতে হচ্ছে বলে জানান মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান সরকার।
স্থানীয় সূত্র জানা যায়, সোমবার রাতে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে শিশু ফারজানা মারা যায়। এরপর তার মা খালেদা আক্তার খুশিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনিও মারা যান।
পরিবারের অন্য সদস্যরা হলো ফরিদা বেগম (৫০), সুলতান মিয়া (৫৫), হারুনুর রশিদ (৩০), কুদ্দুস(২৫) ও নাইম (১০)।
নিহতদের স্বজন আবদুল মান্নান জানান, গত ৩ মার্চ শনিবার বাড়িতে স্থাপন করা টিউবওয়েলের পানি পান করে হারুনুর রশিদ অসুস্থ হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হারুন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে দেখেন অন্যদের অবস্থাও খারাপ।
স্থানীয়রা কবিরাজের মাধ্যমে অসুস্থদের ঝাড়ফুঁক করে। কবিরাজ তাদের বাড়ির সব কিছু পরিবর্তনের পরামর্শ দিয়ে চলে যায়। কিন্তু সোমবার (১২ মার্চ) অবস্থার অবনতি দেখে তারা হাসপাতালে আসার পথে নিহত হয় তিন মাস বয়সী শিশু ফারিয়া ও চিকিৎসাধীন অবস্থায় তার মা খুকি মারা যায়।
নিহতদের স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত ৩মার্চ শনিবার বাড়িতে স্থাপন করা টিউবওয়েলের পানি পান করে হারুনুর রশিদ অসুস্থ হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হারুন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে দেখেন অন্যদের অবস্থাও খারাপ।
এরই মধ্যে এলাকায় খবর ছড়িয়ে পড়লে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা কবিরাজের মাধ্যমে অসুস্থদের ঝারফুক করে। কবিরাজ তাদের বাড়ির সব কিছু পরিবর্তনের পরামর্শ দিয়ে চলে যায়। কিন্তু সোমবার ১২মার্চ অবস্থার অবনতি দেখে তারা হাসপাতালে আসার পথে নিহত হয় দুই বছরের শিশু ফারিয়া ও চিকিৎসাধীন অবস্থায় তার মা খুকি মারা যায়।
এ বিষয়ে নাথের পেটুয়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন মাস্টার জানান, আমাদের এলাকার পানিতে আর্সেনিক ও লবন রয়েছে। আমরা আর্সেনিক মুক্ত টিউবওয়েল বসিয়েছি। যারা আহত হয়েছে তারা আলাদা নতুন বাড়ী করে সেখানে থাকে। তাদের বিষয়টি সঠিকভাবে বলতে পারছিনা। স্থানীয় মেম্বার আবু তাহেরকে জানিয়েছি। তিনি ঘটনাস্থলে গিয়েছেন। পরে বিস্তারিত জানতে পারবো।
অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবু তাহের মেম্বার ঘটনাস্থলে গিয়ে জানান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতিসহ তিনি ঘটনাস্থলে গিয়েছেন। ঐ বাড়ীতে সুলতান বাদশা ছাড়া আর কেউ নেই। তাকে আমরা বাড়ী থেকে চলে আসতে বলেছি। তবে বাড়ীতে যাওয়ার পর আমাদের কাছেও অস্বস্থিকর মনে হয়েছে। স্থানীয় কবিরাজ এসে আলগা কিছু আছে বলে মন্তব্য করেছে। তবে শুনেছি ঐ বাড়ীতে যারা যাচ্ছে তারা অসুস্থ্য হচ্ছে কিন্তু আমরা অসুস্থ্য হইনি।
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান সরকার বিডি২৪লাইভকে বলেন, টিউবওয়েলের পানি পান করে কীভাবে তিন মাস বয়সী দুধের শিশুর মৃত্যু হবে। টিউবওয়েলের পানি পান করা ছাড়া অন্য কোন কারণ আছে কিনা তদন্ত করে দেখছি।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম বিডি২৪লাইভকে জানান, মঙ্গলবার (১৩ মার্চ) সকালে স্বাস্থ্য কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কাজ চলছে। সেখানে গিয়ে পানি পরীক্ষা শেষে বুঝা যাবে আসলে সমস্যাটা কোথায় খতিয়ে দেখতে হবে।




