প্রেমিককে ভয়ংকর হুমকি দিলেন প্রেমিকা
ময়মনসিংহের গৌরীপুরে বিয়ের দাবীতে প্রেমীকের বাড়িতে অবস্থান করার পরও স্ত্রীর স্বীকৃতি না পেয়ে আত্মহত্যা করবেন বলে প্রতিজ্ঞা করেছেন তমা জান্নাত মুন (১৭) নামে ১০ম শ্রেণীর এক শিক্ষার্থী।
ঘটনাটি ঘটেছে গৌরীপুর উপজেলার কাউরাটি গ্রামের হযরত আলীর পুত্র প্রেমিক হুমায়ুনের (২৬) বাড়িতে।
তমা জান্নাত মুন সুনামগঞ্জের ভিষমপুর উপজেলার লক্ষীপুর গ্রামের নুরুল ইসলামের কন্যা। পলাতক প্রেমিক হুমায়ুন গৌরীপুর উপজেলার কাউরাটি গ্রামের হযরত আলীর পুত্র। তমা আক্তার মুন ১ মার্চ (বৃহস্পতিবার) থেকে আজ ১৩ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত ১৩দিন যাবত অবস্থান করছেন।
তমা আক্তার মুন জানান, হুমায়ুনের সাথে দু‘বছর আগে মোবাইলে পরিচয় হয়। তার পর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। হুমায়ুন আমাকে ১ মার্চ বিয়ে করবে বলে গৌরীপুরে নিয়ে আসে। গৌরীপুরে এসে হুমায়ুনের সাথে মোবাইলে যোগাযোগ করলে হুমায়ুন জানায়। সে আমাকে বিয়ে করতে পারবে না।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় হুমায়ুনের বাড়িতে এসে খোজাখুজি করে তাকে না পেয়ে তার বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান নেই। এখন আমার বাড়িতে ফিরে যাওয়ার মত কোন অবস্থা নাই। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যা করবে বলেও তিনি জানান।
হুমায়ুনের বাবা হযরত আলী জানান, মেয়েটিকে আমার নিজের মেয়ের মত রেখেছি। এ বিষয়ে মুনের বাবার সাথে যোগাযোগ করলে কেউ তাকে ফিরিয়ে নিতে আসেনি। ঘটনাটি নিষ্পত্তির চেষ্টা করছেন বলেও জানান তিনি।
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মেদ জানান, কাউরাটি গ্রামে হযরত আলীর ছেলে হুমায়ুনের বাড়িতে বিয়ের দাবীতে মেয়েটির অবস্থানের কথা শুনেছি। কিন্তু, কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




