206501

বিধ্বস্ত বিমানে ছিলেন রাগিব রাবেয়া মেডিকেল কলেজের অনেক শিক্ষার্থী

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে কমপক্ষে দশ জন ছিলেন সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী। এ বিষয়ে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের সহকারি পরিচালক ডাক্তার আরমান আহমদ শিপলু বলেন, ‘প্রাথমিক অবস্থায় আমরা ১০ থেকে ১২ জনের কথা জানতে পেরেছি, যারা জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজে অধ্যয়নরত।’

ডাক্তার আরমান আরো বলেন, ‘শিক্ষার্থীরা ছুটি না নিয়েই নেপালে গিয়েছিলেন। এজন্য সঠিক হিসেব পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার পর খোঁজ নিয়ে সঠিক সংখ্যা জানাতে পারবো।’

‘এখন দায়িত্বশীল সবাই মেডিকেলে অবস্থান করছেন এবং হলে খোঁজ নিচ্ছেন কারা কারা অনুপস্থিত আছেন। এ বিষয়ে নেপালের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে,’ জানান তিনি।

এস২-এডিইউ মডেলের ৭৮ আসনের টুইন টার্বো প্রোপ বিমানটি ঢাকা থেকে কাঠমান্ডুতে পৌঁছানোর পর অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এরপর পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। বিমানটিতে ৬৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন।

এরই মধ্যে ৩৮ জন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। আর ব্রিটিশ সংবাদমাধ্যম দি সান বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিমানের কমপক্ষে ৬০ আরোহী বেঁচে নেই।

ad

পাঠকের মতামত