206593

পাইলটকে ভুল বার্তা দেয়ায় বিমান বিধ্বস্ত

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষ থেকে ভুল বার্তার কারণে বিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

আজ সোমবার এসটু-এইউজি মডেলের ৭৮ সিটের ওই বিমানটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওয়ানা দেয়। দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।
তবে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করছেন নেপালের বেসরকারি বিমানচলাচল কর্তৃপক্ষের প্রধান সঞ্জীব গৌতম।

বিধ্বস্ত ৬৭ যাত্রীর মধ্যে ৩৩ জন বাংলাদেশি ছিল বলে জানিয়েছে ঢাকার ইউএস-বাংলা কর্তৃপক্ষ। এ ছাড়া ওই বিমানে ৩২ জন নেপালের এবং একজন করে মালদ্বীপ ও চীনের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
ঢাকা থেকে ছেড়ে যাওয়া ওই বিমানটিতে মোট ৭১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন ছিলেন বিমানটির ক্রু। এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ad

পাঠকের মতামত